পার্বত্য আলো
সারাদেশ প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন || প্রিন্ট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২:২৯ পূর্বাহ্ন স্টাফ রিপোর্টার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে:-
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০ টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৫২ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার দুপুরে বিষয়টা নিশ্চিত করে
বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশ-মিয়ানমার শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত ডুইল্যাঝিরি ক্যাম্প সংলগ্ন এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইনে বিস্ফোরণ ঘটে। এতে সীমান্ত এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিক মো. সাইফুল আহত হন।আহত সাইফুলকে চিকিৎসার জন্য কক্সবাজার নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সে দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি এলাকার সাবের আহমেদের ছেলে বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে আমরা জেনেছি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে নজরদারি অব্যাহত রয়েছে।
এছাড়াও ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।
সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়া ভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহান আইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিম বার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান
প্রধান সড়ক, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পাশে, লামা, বান্দরবান পার্বত্য জেলা।  ·  মোবাইল : ০১৮৮৯-৩৮৪৮০১  ·  ই-মেইল : parbattaalonews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Parbatta Alo-পার্বত্য আলো
PDF চাইলে প্রিন্ট উইন্ডোতে Destination → “Save as PDF”, Layout → Landscape, Margins → None।  |  ফটো কার্ড = ফেসবুকের জন্য ১০৮০×১০৮০ কার্ড।